,

‘ভারত বাঁচাও’ সমাবেশের ডাক দিলো কংগ্রেস

news-image

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে জন সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। ‘ভারত বাঁচাও’ স্লোগান নিয়ে সমাবেশে অংশ নেবেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং এবং রাহুল গান্ধীসহ শীর্ষ নেতারা।

দেশের অর্থনীতির দুরবস্থা, সংশোধিত নাগরিকত্ব আইন, কৃষকদের দুর্দশা ও কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে এই সমাবেশের ডাক দিয়েছে বিরোধী দলটি।

ভারতীয় গণমাধ্যম বলছে, দলীয় শক্তি প্রদর্শনের জন্য দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা থেকে কংগ্রেসের রাজ্য শাখাগুলোকে কর্মীদের এই জনসভায় পাঠাতেও বলা হয়েছে। রাজধানীর রামলীলা ময়দানে কমপক্ষে এক লাখ মানুষের সমাবেশ হবে বলে তারা আশা করছেন।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী সপ্তাহে পরপর তিনদিন মিছিল করবে তার দল তৃণমূল কংগ্রেস।

বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘বাংলায় কোনও অবস্থায় সিএবি এবং এনআরসি চালু করতে দেব না। নাগরিকত্ব সংশোধনী বিলে রাষ্ট্রপতি সই করার পর তা আইনে পরিণত হয়েছে ঠিক। কিন্তু সেই আইন রাজ্য সরকার কার্যকর করবে না। এখানে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না। আমরা চাই সব জাতি, সব ধর্ম ও বর্ণের লোকেরা একসঙ্গে মিলেমিশে থাকুক।’

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ