,

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র-কানাডা-যুক্তরাজ্যের সতর্কতা

news-image

বিতর্কিত’ নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পাসের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের মানুষ। এ অবস্থায় ভারত ভ্রমণে নিজেদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য।শনিবার (১৪ ডিসেম্বর) এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চলমান অবস্থায় শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারত ভ্রমণে নিজেদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের সতর্কতায় বলা হয়েছে, ‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের বেশকিছু অঞ্চলে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারত, বিশেষ করে আসাম ও ত্রিপুরায় সহিংসতার খবরও পাওয়া যাচ্ছে। এছাড়া গুয়াহাটিতে কারফিউ জারিসহ আসামের ১০ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। একইসঙ্গে বেশকিছু এলাকায় যানবাহনে হামলার ঘটনাও ঘটছে।

সতর্কতায় নাগরিকদের বলা হয়, যদি ওই অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে তাদের উচিত হবে ভারতীয় গণমাধ্যম থেকে সেখানকার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করা। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দেয়, সেগুলো মানা এবং প্রয়োজনে ভ্রমণের জন্য অন্য সময় ঠিক করা।একই সতর্কতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং কানাডাও। তবে যুক্তরাষ্ট্র তাদের সতর্কতায় আসাম ভ্রমণে ‘সাময়িক নিষেধাজ্ঞা’ জারি করেছে।

এদিকে ভারতে চলমান সহিংস পরিস্থিতির জেরে দেশটির সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তার শিলং ও অরুণাচল প্রদেশের সফর বাতিল করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা