,

বিক্ষোভের মুখে অমিত শাহ’র শিলং যাত্রা বাতিল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের (সিএবি) জেরে চলমান বিক্ষোভের মুখে শিলং সফর বাতিল করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার (১৫ ডিসেম্বর) মেঘালয়ের শিলং সফরের কর্মসূচি ছিল অমিতের। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার সোমবারের (১৬ ডিসেম্বর) অরুণাচল প্রদেশের সফরও।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে অমিত সাহার সফর বাতিলের কথা জানায় এনডিটিভি। রোববার শিলং এ নর্থ-ইস্ট পুলিশ একাডেমিতে এক পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অমিতের। এরপরের দিন অরুণাচলের টোয়াংয়ে এক অনুষ্ঠানেও উপস্থিত থাকার কর্মসূচি ছিল তার।

বাতিল করা সফরের বদলে শনিবার (১৪ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণায় ঝাড়খণ্ড সফর করবেন অমিত সাহা।

দেশটিতে নাগরিকত্ব আইন (সংশোধিত) পাস হওয়ার পর থেকে বিক্ষোভে ফুঁসছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। আইন অনুসারে, ২০১৫ সালের আগে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ভারতে আসা মুসলিম জনগণ হারাবেন তাদের ভারতীয় নাগরিকত্ব।

ইতিমধ্যে আসাম এবং মেঘালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। রাজ্যগুলোতে ইতিমধ্যে সফর বাতিল করেছেন আন্তর্জাতিক তিন রাজনৈতিক ব্যক্তিত্ব। যাদের মধ্যে আছেন জাপানের প্রধানমন্ত্রী শিন জো এবে এবং বাংলাদেশের দুই মন্ত্রী।

এদিকে বিলটি ঘিরে উত্তপ্ত দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলো। বিলের ইস্যুতে বিক্ষোভ করছে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মানুষ। যার জেরে সেখানে বিপুল পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বিতর্কিত এই নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহারের আহ্বান জানিয়ে মোদী সরকারকে একাধিক খোলা চিঠি দিয়েছেন ভারত ও অন্য দেশের লেখক, বিজ্ঞানী, সমাজকর্মী, শিক্ষাবিদ, অভিনয় শিল্পীসহ সব পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা