,

অক্ষয় কুমার স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার দিলেন

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশে পেঁয়াজের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম রসিকতা হয়নি। সম্প্রতি ভারতেও এর প্রভাব দেখা গিয়েছে। পেঁয়াজ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও চলছে নানা রসিকতা।

এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার স্ত্রীকে পেঁয়াজের কানের দুল উপহার দিয়ে সর্বত্রই আলোচনার জন্ম দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এমনটাই বলা হয়েছে।

অক্ষয় পত্নী টুইঙ্কল খান্না তার ইনস্টাগ্রামে কানের দুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শোতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আমায় বললেন, ওরা আসলে কারিনাকে এই দুল দেখাচ্ছিল। কিন্তু আমার মনে হলো, কারিনার খুব একটা ভালো লাগেনি। তবে আমি জানতাম যে, তোমার এটা দারুণ লাগবে। তাই এই দুলজোড়া তোমার জন্য নিয়ে এলাম।’

স্বামীর দেয়া উপহার যে টুইঙ্কেলের বেশ মনে ধরেছে, সে কথাও তিনি এ পোস্টে ব্যক্ত করেছেন। তিনি লেখেন, ‘অনেক সময় খুব ছোট কোনো জিনিসও আপনার হৃদয় স্পর্শ করে যায়।’

সম্প্রতি অক্ষয় কুমার এবং কারিনা কাপুর তাদের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘গুড নিউজ’ এর প্রচারের জন্য কপিল শর্মার কমেডি শোতে গিয়েছিলেন। সেখানেই পেঁয়াজের দাম নিয়ে রসিকতা করতে গিয়ে ওই পেঁয়াজের দুল জোড়া সামনে আনেন কপিল শর্মা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর