সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসর ভেঙে ফিরছেন ডোয়েন ব্রাভো

news-image

স্পোর্টস ডেস্ক : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। খেলতে চান টি-টোয়েন্টি ক্রিকেট। ৩৬ বছর বয়সী ক্যারিবীয় এ অলরাউন্ডার বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

ক্রিকেট বোর্ডের কর্তাদের অনীহায় দীর্ঘ দিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেননি উইন্ডিজের এ তারকা ক্রিকেটার। এই সময়ে বিশ্বব্যাপী ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি।

গত বছরের অক্টোবরে ব্রাভো হঠাৎ করেই জানিয়েছেন, আর কখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করবেন না। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন ডিজে ব্র্যাভো।

ডোয়েন ব্রাভো জানিয়েছেন,বিশ্বব্যাপী আমার শুভাকাঙ্খী ও অনুরাগীদের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছি৷ এটা এখন আর কোনও গোপন খবর নয় যে, এই বড় ঘোষণার পিছনে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক রদবদলই অন্যতন কারণ।

৩৬ বছর বয়সি ব্র্যাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দেশর হয়ে ২৭০টি ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরির সাহায্যে সংগ্রহ করেন ৬ হাজার ৩১০ রান। আর বল হাতে শিকার করেন ৩৩৭ উইকেট।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে