সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিসের কনজারভেটিভ পার্টি ফের ক্ষমতায়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে বরিস জনসনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। বহুল আলোচিত এ নির্বাচনের ফলাফল নিয়ে কিছুটা আশঙ্কা ছিল দেশটির জনগণের মধ্যে। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে জয় পেয়েছে দেশটির কনজারভেটিভ পার্টি।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। খবর- বিবিসি’র

নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪২টি আসনের ফলাফল জানা গেছে। সে অনুযায়ী ভোটে ৩৫৮টি আসন জিতেছে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি। এছাড়া লেবার পার্টি পেয়েছে ২০৩টি আসন, স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ৪৮টি আসন এবং লিবারেল ডেমোক্রেটরা পেয়েছে ১১টি আসন। এখনো ভোট গণনা চলছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টায় শেষ হয় ভোটগ্রহণ। শুরু থেকেই এগিয়ে ছিল বরিস জনসনের কনজারভেটিভ পার্টি।

মোট ৬৫০টি আসনের ভোটের উপর ভিত্তি করে অনুষ্ঠিত এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন ৩২৬টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও অন্য দলের সমর্থন নিয়ে পার্লামেন্ট গঠিত হতে পারে। সেই হিসেবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা না হলেও একক সংখ্যাগরিষ্ঠতায় কনজারভেটিভ পার্টির জয় নিশ্চিত হওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে