,

টিউলিপ সিদ্দিকী তৃতীয়বারের মতো বিজয়ী

news-image

নিউজ ডেস্ক : ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্নে নিজের আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকী। হ্যাম এন্ড হাইয়ের খবরে এমন তথ্য জানিয়েছে।

২০১৫ সালে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন ৩৭ বছর বয়সী এই এমপি। তখন তিনি ১৪ হাজার ১৮৮ ভোটে এগিয়ে ছিলেন।

নির্বাচনে তাকে বিজয়ী করায় স্থানীয়দের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লেবার পার্টির এই এমপি।

বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী বলেন, আমরা বিজয়ী হয়েছি। কিন্তু জাতীয়ভাবে আমাদের দল খুব একটা ভালো করতে পারেনি। আমাদের সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্প্রতিষ্ঠা করতে হবে।

টিউলিপ বলেন, দেশে এখন লেবার সরকার দরকার। আমি নিশ্চিত হতে চাই, আগামীতে আপনারা কেবল আমার পাশেই না, সব সহকর্মীদের পাশে দাঁড়াবেন। বিশেষ করে নারী সহকর্মীদের প্রতি, যারা নিজেদের আসন হারিয়েছেন।

এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী।

বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা