রাজশাহীকে ১৩৫ রানের লক্ষ্য ছুরে দিলো ঢাকা
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ঢাকা প্লাটুন ও রাজশাহী রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে মধ্যম মানের সংগ্রহ পেয়েছে ঢাকা। নির্ধারিত ওভার শেষে ঢাকার সংগ্রহ ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান।
দিনের শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী অধিনায়ক আন্দ্রে রাসেল। ম্যাচের প্রথমদিকেই কাঙ্ক্ষিত ব্রেক থ্রু পেয়ে যায় রাজশাহী। ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল ফিরে যান মাত্র ৫ রানে। লরি ইভান্সও ফিরে যান বেশ দ্রুত। এর আগে করেন ১৩ রান।
জাকের আলী ও আনামুল হক বিজয়ের ৩৯ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল ঢাকা। তবে দলীয় ৭৮ রানে জাকের আলীর বিদায়ের পরই ধস নামে তাদের শিবিরে। ২১ করে আনামুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন জাকের।











