সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালকে জেতালেন দুই ব্রাজিলিয়ান

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুগার বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রথমবারের মতো ক্লাব ব্রুগাকে হারাল রিয়াল। ‘এ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল।

দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো গোল করেছেন। অন্য গোলটি করেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ব্রুগার একমাত্র গোলটি করেন ভানাকেন।

বেলজিয়ান ক্লাবটির বিপক্ষে আগের তিন দেখায় একটিতে হেরেছিল রিয়াল, ড্র হয়েছিল অন্য দুটি।

প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়ালের জালে বল পাঠিয়েছিল স্বাগতিক বেলজিয়ান ক্লাবটি। কিন্তু ভিএআর দেখে গোল দেননি রেফারি। প্রথমার্ধে গোলশূন্য থাকা ম্যাচের সবকটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে।

ম্যাচের ৫৩তম মিনিটে আতিথ্য নেওয়া রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন রদ্রিগো। দুই মিনিট পরেই সমতা ফেরায় ব্রুগা। হান্স ভানাকেন গোল করে দলকে সমতায় ফেরান।

খুব বেশি সময় সমতা ধরে রাখতে পারেনি ব্রুগা। ৬৪তম মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। ব্যবধান বাড়ান রিয়ালের আরেক ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লুকা মদ্রিচ।

এই জয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ইউরোপের সফল দল রিয়াল। দিনের অন্য ম্যাচে গালাতাসারাইকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া পিএসজি ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ব্রুগার পয়েন্ট ৩, গালাতাসারাইয়ের ২।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে