,

বিতর্কিত নাগরিকত্ব বিল, মোদি বললেন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই

news-image

নিউজ ডেস্ক : বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই জানিয়ে আসামের জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার টুইটারে দেয়া এক পোস্টে তিনি বলেন, আপনাদের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। আসামের জনগণের অধিকার রক্ষায় কেন্দ্র সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। খবর এনডিটিভির।

মোদি বলেন, আসামের ভাই-বোনদের আশ্বস্ত করতে চাই যে, পাস হওয়া সিএবি বিল নিয়ে তাদের উদ্বেগের কিছু নেই। আমি তাদের আশ্বস্ত করতে চাই, আপনাদের অধিকার, অনন্য পরিচয় ও সুন্দর সংস্কৃতি কেউ কেড়ে নিতে পারবে না। এটি ক্রমবর্ধমান এবং আরও বাড়তে থাকবে।

অসমিয়া ভাষায় দেয়া আরেক টুইটে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার ও আমি সংবিধান অনুযায়ী আসামের মানুষের রাজনৈতিক, ভাষাগত, সাংস্কৃতিক ও ভূমি সংক্রান্ত অধিকারগুলোর সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার থেকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ডাকা বন্ধে (হরতাল) উত্তাল ছিল ভারতের আসাম ও ত্রিপুরা। দুই রাজ্যেই একাধিক বাস ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ত্রিপুরায় গুলি চালিয়েছে পুলিশ।

গুয়াহাটিতে জারি হয়েছে কারফিউ। বহু জায়গায় ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। বিক্ষোভ ঠেকাতে আসাম-ত্রিপুরার বেশ কয়েকটি এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা