,

জনসম্মুখে যুগলের আবেগঘন চুম্বন, ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কলকাতায় মেট্রো রেলে তরুণ-তরুণীর ঘনিষ্ঠ হওয়ার জেরে তাদের মারধর করেছিলেন বেশ কয়েকজন যাত্রী। সেই ঘটনা ভারতসহ প্রতিবেশী দেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বিষয়টি ঠিক নাকি ভুল তা নিয়ে তর্কে মেতেছিলেন অনেকেই। এবার দিল্লিতে মেট্রো রেলে পাশে থাকা যাত্রীদের চমকে দিয়ে আবেগঘন চুম্বনে মেতে উঠলেন এক যুগল। আর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, মেট্রোর কামরায় স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন এক যুগল। প্রথমে কথাবার্তা বলেই সময় কাটাচ্ছিলেন তারা। এরপর হঠাৎ করেই প্রকাশ্যে একে অপরকে চুম্বন করতে শুরু করেন দুজন। সেখানে থাকা এক সহযাত্রী আবার সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করেন।

ভাইরাল হওয়া ঘটনাটিতে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পক্ষ গড়ে উঠেছে। কেউ কেউ বলছেন, ওই যুগলের ব্যক্তিগত মুহূর্ত এভাবে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া অন্যায়। আবার অনেকের মতে, পাবলিক প্লেসে এ ধরনের আচরণ ঠিক নয়।

দিল্লির মেট্রোতে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও মেট্রোতে এ রকম ঘটনা ঘটেছে। আর সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগও জমা পড়ে। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছেও এ বিষয়ে একের পর এক অভিযোগ জমা পড়ে। এরই মাঝে আবারও নতুন এ ঘটনাটি ঘটলো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা