,

মধুচন্দ্রিমায় গিয়ে ‘নাভার্স’ মিথিলা

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মিথিলা। বিয়ের পর্ব সেরেই সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় উড়াল দিয়েছেন নবদম্পত্তি।

তবে এই আনন্দের মধ্যেও কিছুটা নার্ভাস মিথিলা। তার কারণ সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমার পাশাপাশি নিজের পিএইচডি ডিগ্রি শেষ করবেন অভিনেত্রী। আগেই জানিয়ে রেখেছিলেন– সুইজারল্যান্ডে যাচ্ছেন রথ দেখতে আর একই সঙ্গে কলা বেচতে। অর্থাৎ মধুচন্দ্রিমার পাশাপাশি সে দেশের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করতে যাচ্ছেন তিনি।

সৃজিত মিথিলা সুইজারল্যান্ডে পৌঁছেছেন গত শনিবার। এরই মধ্যে মিথিলা পা রেখেছেন তার নতুন ক্যাম্পাসে। সেখানকার ইউনিভার্সিটি অব জেনেভাতে পৌঁছে বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেন এ সুদর্শনী।

মঙ্গলবার রাতে পোস্ট করা ছবিগুলোতে মিথিলাকে বেশ প্রাণবন্ত দেখা গেলেও নতুন ক্যাম্পাস নিয়ে যে খানিকটা চিন্তিত মিথিলা, তা বোঝা গেল তার দেয়া ক্যাপশনে।

ছবির ক্যাপশনে মিথিলা লেখেন, জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পদার্পণ করলাম। ইউনিভার্সিটি অব জেনেভাতে পিএইচডি শুরু করলাম। এর আগে কখনো এতটা নার্ভাস হইনি। এই অধ্যায় সফলভাবে সম্পন্ন করতে বন্ধু এবং পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ প্রয়োজন।

তবে মিথিলা কিছুটা নার্ভাস হলেও তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন স্বামী সৃজিত। মিথিলার পাশে বেশ দৃঢ়তা নিয়ে দাঁড়িয়েছেন কলকাতার এই নামিদামি নির্মাতা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর