টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে ইতোমধ্যে টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম অধিনায়ক রায়াদ এমরিট।
বুধবার (১১ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সম্ভাব্য একাদশ: জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, আভিস্কা ফার্নান্দো, রায়ান বার্ল, মুহাম্মদ মুসা, নাসির হোসেন, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, ইমাদ ওয়াসিম, মুক্তার আলী, জুবায়ের হোসেন।
সিলেট থান্ডারের সম্ভাব্য একাদশ: আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, জীবন মেন্ডিস, নাঈম হাসান, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, নাভিন উল হক, মোহাম্মদ শামি/ক্রিসমার সান্তোকি।











