সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পি’ নামের কাকে রাখলেন অপুর ব্যবসায়?

news-image

বিনোদন প্রতিবেদক : তুমুল জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস।অনেকদিন ধরে সিনেমার কাজের চেয়ে বাইরের কাজে বেশি ব্যস্ত এ নায়িকা। তবে ঢালিউড অনেক সুপারহিট সিনেমা উপহার পেয়েছিল তার কাছ থেকে।

এদিকে এবার নতুন একটি কাজের সন্ধান দিলেন অপু। এতে বিশাল একটি চমকও রেখে দিলেন নায়িকা। সম্প্রতি নায়িকা ‘এপি‌জে ফ্লোর’ না‌মে নতুন একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। যেটির পরিচালনা করবেন অপু নিজেই। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর নিকেতনে তার নতুন এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে অপুর নতুন এ প্রতিষ্ঠান। যেখানে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকছে।

চমক ছিল, এপি‌জে ফ্লোরের ‘এপিজে’-তে ‘এ’-তে অপু, ‘জে’-তে জয়। নায়িকার কাছে জানতে চাওয়া হয়, তাহলে ‘পি’-তে কি? উত্তরে কিছুক্ষণ চুপ ছিলেন অপু। বললেন, সময় বলে দিবে ‘পি’-তে কে?

তবে প্রতিষ্ঠানটি নিয়ে অপু বলেন, বাংলাদেশে অনেক বেকার ছেলে-মেয়ে রয়েছে। মূলত তাদের কাজের সঙ্গে যুক্ত করতে এটি চালু করা হয়েছে। এখানে থাকবে, ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা এসকল কাজে অভিজ্ঞদের সুযোগ তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম খরচে এর ব্যবহার করতে পারছেন।

অপুর এই প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফসহ আরো অনেকেই।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে