,

‘বিভিন্ন আলামতে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর প্রমাণ সুস্পষ্ট’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচারের শুনানির প্রথম দিনে আইনজীবীরা বলেছেন, বিভিন্ন আলামতে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর প্রমাণ সুস্পষ্ট।

শুনানির শুরুতেই গাম্বিয়ার বিচারমন্ত্রী আবুবকর মারি তামবাদু বলেন, ‘রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতন কাণ্ডজ্ঞানহীন। গাম্বিয়া চায় আপনারা মিয়ানমারকে এই কাণ্ডজ্ঞানহীন হত্যাকাণ্ড বন্ধ করতে বলুন।’ খবর রয়টার্সের

গণহত্যার আন্তর্জাতিক সনদ লঙ্ঘন করে রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) শুনানি আজ। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়া আইসিজেতে এ মামলা দায়ের করে। এতে মিয়ানমারের প্রতিনিধি হিসেবে হাজির রয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চি।

বিচার শুরুর সময় উদ্বোধনী বক্তব্যে তামবাদু বলেন, রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে চলতে থাকা গণহত্যা বন্ধে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের বিচারকদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। রোহিঙ্গাদের উপর চালানো নৃশংসতায় মানুষ স্তম্ভিত।

শুনানিতে জাতিসংঘের বিভিন্ন তদন্ত রিপোর্টের বিবরণ তুলে ধরে যুক্তরাষ্ট্রের আইনজীবী তাফাদজ পাসিপান্দো বলেন, রোহিঙ্গাদের অভুক্ত রাখতে চাষাবাদের জমি কেড়ে নেওয়া হয়, খাদ্য সরবরাহ কমানো হয় এবং গবাদি পশু কেড়ে নেওয়া হয়। এগুলোতে গণহত্যার উদ্দেশ্যের স্পষ্ট প্রতিফলন ঘটেছে।

পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা