সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠেই সন্তানকে স্তন পান করালেন

news-image

স্পোর্টস ডেস্ক : একদিকে অধিনায়কত্ব, অন্যদিকে মাতৃত্ব। দুই বড় দায়িত্বকে একসূত্রে বেঁধে নজির গড়লেন মিজোরামের ভলিবল খেলোয়াড় লাভেনতুলাঙ্গি ভেনি। খেলার মাঝে সবার অনুমতি নিয়ে নিজের সাত মাসের সন্তানকে বুকের দুধ পান করিয়েছেন তিনি। তার সাহসিকতা, মানবিকতা সবকিছুকেই সোশ্যাল মিডিয়ায় সম্মান জানানো হচ্ছে।

মিজোরামে ৯ থেকে ১৩ ডিসেম্বর রাজ্য গেমসের আসর বসেছে। যেখানে তুইকুম কেন্দ্রের ভলিবল দলের অধিনায়ক লাভেনতুলাঙ্গির দুধ পান করানো দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন কয়েকজন আলোকচিত্রী। যে ছবিতে ভারতের নেতিবাচক ধ্যানধারণা সমূলে উপড়ে গিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ভাইরাল হয়েছে, যেখানে এই ছবিকে বলা হচ্ছে ‘ভালোবাসার অঙ্গীকার’। সেই নজরকাড়া মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পর তোলপাড় শুরু হয়।

সাত মাসের সন্তানকে স্তন্যপান করিয়ে আবার ম্যাচে ফেরেন লাভেনতুলাঙ্গি। মাঠের বাইরের এই দায়িত্ব পালনের পাশাপাশি দলকে জেতাতেও বড় ভূমিকা রাখেন তিনি।

এই ছবি দেখে রাজ্যের ক্রীড়ামন্ত্রী রোমাউইয়া রয়তে খুশি হয়ে লাভেনতুলাঙ্গির জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে