,

বিশ্বজুড়ে বেড়েছে অস্ত্র বিক্রি

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে ২০১৮ সালে অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা পাঁচ ভাগ বেড়েছে। এই অস্ত্র বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই গতকাল সোমবার নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, বিশ্বের ১০০টি প্রধান অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান ২০১৮ সালে ৪২ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে, যার বৃহৎ অংশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো শতকরা ৫৯ ভাগ অস্ত্র বিক্রি করেছে, যাদের এ খাতে আয় ছিল ২৪ হাজার ৬০০ কোটি ডলার। আগের বছরের চেয়ে তাদের অস্ত্র খাতে আয়ের পরিমাণ শতকরা ৭ দশমিক ২ ভাগ বেশি।

এসআইপিআরআই’র পরিচালক অদি ফ্লুর্যা ন্ট বলেন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন এবং রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অবস্থান নতুন করে শক্তিশালী করার জন্য ট্রাম্প প্রশাসন অস্ত্র আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে আরও বেশি লাভবান হতে শুরু করেছে।

২০১৮ সালে অস্ত্র বিক্রির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়ার অবস্থান। এ দেশটি বিশ্ব অস্ত্র বাজারের শতকরা ৮ দশমিক ৬ ভাগ অস্ত্র সরবরাহ করেছে। এরপরই রয়েছে ব্রিটেন। এ দেশটি মোট অস্ত্রের শতকরা ৮ দশমিক ৪ এবং ফ্রান্স ৫ দশমিক ৫ ভাগ অস্ত্রের জোগান দিয়েছে।

এসআইপিআরআই’র গবেষণা প্রতিবেদনে চীনের বিষয়টি উঠে আসেনি। কারণ বেইজিং থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। গবেষণা প্রতিষ্ঠানটি ধারণা করছে যে, অস্ত্র বিক্রির তালিকায় চীনের অবস্থান তিন থেকে সাতের ভেতরে থাকতে পারে। চীন ২০১৩ সাল থেকে প্রতিবছর তার মোট জাতীয় আয়ের শতকরা ১ দশমিক ৯ ভাগ প্রতিরক্ষা খাতের জন্য ব্যয় করে আসছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা