সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপু চালু করলেন নতুন ব্যবসা প্রতিষ্ঠান (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ‘এপিজে ফ্লোর’ নামে নতুন একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন। এপিজে’র মধ্যে ‘এ’তে অপু এবং ‘জে’তে জয়। আর ‘পি’র অর্থ পরে জানাতে চেয়েছেন অপু।

গতকাল সোমবার সন্ধ্যার পর রাজধানীর নিকেতনের ৩ নম্বর রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে এপিজে ফ্লোরের শুভ উদ্বোধন করা হয়।

নিজের এই নতুন প্রতিষ্ঠানে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকবে জানিয়ে অপু বলেন, ‘এখন অনেক ছেলেমেয়ে নতুন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে ন্যূনতম খরচে এগুলো ব্যবহার করতে পারবেন।’

উদ্বোধনী ওই অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফসহ অনেকেই উপস্থিত ছিলেন। অপুর এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন আহমেদ শরীফ।

https://www.facebook.com/ApuBiswasLive/videos/574096653387562/?t=0

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে