সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের কাছে হেরে বাংলাদেশের বিদায়

news-image

ম্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে দিনটি ছিল সোনায় সোহাগা। আজ ০৮ ডিসেম্ব রবিবার এশিয়ান গেমসে এক আর্চারি থেকেই ছয়টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। নারী ক্রিকেট দল শ্রীলংকাকে হারিয়ে নিশ্চিত করেছে এসএ গেমসের স্বর্ণ। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে এটা উজ্জীবিত করতে পারতো। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে এশিয়ান গেমস ফুটবলের ফাইনালে উঠে গেছে নেপাল। বিদায় নিয়েছে বাংলাদেশ।

নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটের মাথায় নেপালের সুনীল বল গোল করে দলকে এগিয়ে দেন। ওই গোলেই জয় তুলে নেয় স্বাগতিক নেপাল। দলীয় অধিনায়ক সুজয় শ্রেষ্ঠার বল ধরে গোল করেন সুনীল। নেপালের সঙ্গে আগামী ১০ ডিসেম্বর স্বর্ণের লড়াইয়ে মাঠে নামবে গ্রুপ পর্বের সেরা দল তাদের প্রতিবেশি ভুটান। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভুটানের কাছে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে সমতা করে লাল-সবুজের প্রতিনিধিরা। এক প্রকার বিদায় ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। কিন্তু তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জিতে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখে বাংলাদেশ। জিতলেই ফাইনালে উঠে যেতেন জামাল ভূঁইয়ারা। কিন্তু তারা পারলেন না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে