সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উইন্ডিজের ব্যাটিং ঝড়ে পাত্তাই পেল না ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠেই পরাস্থ স্বাগতিক ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় পাত্তাই পেল না বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।

রোববার ভারতের তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭০ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন শিভম দুবে। তার ইনিংসটি ৩০ বলে তিনটি চার ও ৪টি ছক্কায় সাজানো। এছাড়া ২২ বলে অপরাজিত ৩৩ রান করেন রিশব প্যান্ট।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করেন ক্যারিবীয় দুই ওপেনার এভিন লুইস ও লেন্ডল সিমন্স। ৩৫ বলে তিনটি চার ও ৩ ছক্কায় ৪০ রান করে ফেরেন লুইস।

এরপর ১৪ বলে ২৩ রান করে ওয়ান ডাউনে নামা সিমরন হিতমার আউট হলেও চতুর্থ উইকেটে নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সিমন্স। তার ৪৫ বলের অপরাজিত ৬৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারের ৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পায় উইন্ডিজ।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরল সফরকারী ক্যারিবীয়রা। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৭ রানের পাহাড় গড়েও কাঙ্খিত জয় তুলে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে