,

নারী চিকিৎসক খুনিদের ক্রসফায়ারে তীব্র নিন্দা মমতার

news-image

অনলাইন ডেস্ক : ভারতের তেলঙ্গানায় তরুণী চিকিৎসককে গণধর্ষণের পর খুনের সঙ্গে অভিযুক্তদের গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

তিনি বলেন, নারীদের ওপর যে কোনো ধরনের অত্যাচার যেমন তিনি সহ্য করেন না, তেমনই আইন নিজের হাতে তুলে নেয়াকেও সমর্থন করেন না।

তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে সাত থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট দেয়ার নির্দেশ দেন মমতা। এছাড়া উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী।

গত ২৭ নভেম্বর হায়দরাবাদের সামশাবাদ এলাকায় তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে খুন করা হয়। শুক্রবার ভোরে অভিযুক্ত চার জন পালানোর চেষ্টা করলে গুলি করে হত্যা করে দেশটির পুলিশ।

এ ঘটনায় ভারতে তোলপাড় শুরু হয়। পক্ষে-বিপক্ষে নানা মত উঠে আসে।

শুক্রবার বি আর অম্বেডকরের মৃত্যুবার্ষীকিতে মেয়ো রোডের একটি অনুষ্ঠান যোগ দিয়ে সেই ঘটনা নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতাও।

মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা আইন নয়, যে আইনকে আমি নিজের হাতে তুলে নিলাম। আইন এটাই, পুলিশ তার কাজ করবে, আদালতে পেশ করবে। বিচারক বিচারকের কাজ করবেন।’

পুলিশের প্রতি কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে দ্রুত চার্জশিট দিতে হবে। যত দ্রুত সম্ভব। তিন থেকে ১০ দিনের মধ্যে। কাগজপত্র জোগাড় করতে হবে।’

হায়দরাবাদের এই ঘটনার আগের দিনই আবার উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতাকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে।

নারীদের ওপর অত্যাচার প্রসঙ্গে মমতা বলেন, ‘আমি কোনো নারীর ওপর অত্যাচার সহ্য করি না। হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে। উন্নাওয়ের কেসটা জানত সবাই। তার পরেও কীভাবে তাকে পুড়িয়ে মারার চেষ্টা হলো।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা