সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ ইভেন্টের ৬টিতেই সোনা

news-image

স্পোর্টস ডেস্ক : আর্চারি থেকে এসএ গেমসে সোনা আসছেই। এরই মধ্যে আজই এ ইভেন্টে ৬ সোনা জিতে উড়ছে বাংলাদেশ। ছেলে ও মেয়েদের রিকার্ভ দলত ইভেন্ট ও মিশ্র রিকার্ভ এসেছে তিনটি সোনা। পরের দুটি সোনা এসেছে ছেলে ও মেয়েদের কম্পাউন্ড ইভেন্ট আর কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

পুরুষদের দলগত রিকার্ভে রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিল ইসলাম ৫-৩ সেটে জেতেন শ্রীলঙ্কান আর্চারদের বিপক্ষে। মেয়েদের দলগত রিকার্ভে ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়ের দল লঙ্কানদের ৬-০ সেটে উড়িয়ে দিয়ে সোনা জেতেন।

মিশ্র রিকার্ভে দলটিতে ছিলেন রোমান সানা ও ইতি খাতুন। তারা হারান ভুটানকে ৬-২ সেটে। কম্পাউন্ড ইভেন্টে ছেলেদের দল জিতেছে ভুটানের বিপক্ষে। আশিকুজ্জামান, সোহেল রানা ও অসিম কুমার দাসের দল জিতেছে ২২৬-২১৩ পয়েন্টের ব্যবধানে।একই ইভেন্টে মেয়েরা জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। মেয়েদের দলটিতে ছিলেন সুস্মিতা বণিক, শ্যামলি রায় ও সোমা বিশ্বাস।

কম্পাউন্ড মিশ্রে নেপালকে হারিয়ে আর্চারির ৬ নম্বর সোনাটি জিতে নিয়েছে বাংলাদেশ।

আর্চারির এই ৬ সোনার বাইরে আজই এসেছে মেয়েদের ক্রিকেটের সোনা। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথমবারের মতো এসএ গেমস সোনা জিতেছে সালমা খাতুনরা।

এসএ গেমসে এখনো পর্যন্ত বাংলাদেশের সোনা ১৪টি। আর্চারির ৬, আর ক্রিকেটের মেয়েদের সোনার বাইরে বাংলাদেশ তিনটি সোনা জিতেছে কারাতেতে। একটি তায়কোয়ান্দো, ২টি ভারোত্তলন আর একটি সোনা এসেছে ফেন্সিংয়ে। আর্চারির ১০ ইভেন্টেই ফাইনালে খেলছে বাংলাদেশের প্রতিযোগীরা। এতে আরও চারটি সোনার আশা করা যায় খুব করেই। কাল এই ইভেন্টের খেলাগুলো হবে। এ ছাড়াও ছেলেদের ক্রিকেটেও ফাইনালে উঠেছেন সৌম্য-নাজমুলরা। সেখান থেকে একটি সোনা আশা করা যেতেই পারে। সোনার প্রত্যাশা আছে ফুটবলেও।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে