সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতালেন ক্যাটরিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ৭ম আসরের বর্ণিল উদ্বোধনী আয়োজনে মঞ্চে উঠে দর্শকদের মাতালেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নীল পোশাকের ঝলকানিতে মঞ্চ মাতিয়েছেন ক্যাট। রাত ১০টা ৫ মিনিটে মঞ্চে উঠেছেন তিনি। এরপরে উঠেছেন বলিউড সুপারস্টার সালমান। সালমান এখন মঞ্চে। এরপর হবে সালমান-ক্যাটরিনার যৌথ পারফরম্যান্স।

এর আগে, ভিভিআইপি গ্যালারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

সন্ধ্যা সাড়ে সাতটায় বিপিএলের উদ্বোধনী মঞ্চে যখন সনু নিগম গাইছেন তখন অনুষ্ঠানস্থলে আসেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সরাসরি তারা প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যান। প্রধানমন্ত্রীও তাদেরকে দেখে হাসিমাখা মুখে কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দশ মিনিটেরও বেশি সময় ধরে কথা বলতে দেখা গেছে। সুন্দর এ মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে রাখতে ভুল করেননি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যামেরা পার্সনরা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনসহ উর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে