সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন বঙ্গবন্ধু বিপিএলের

news-image

স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির হয়ে এবারের আসরের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে পারফর্ম করেন ‘ডি-রকস্টার’ তারকা মঈদুল ইসলাম খান শুভ। এরপর একে একে দর্শক মাতাতে মঞ্চে আসেন রেশমি মির্জা ও ব্যান্ড কিংবদন্তি জেমস।

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মঞ্চে হাজির হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী সবাইকে বঙ্গবন্ধু বিপিএল সাফল্যমণ্ডিত করার আহবান জানান। তিনি আসরের উদ্বোধন ঘোষণা করার পর কিছুক্ষণ চলে আতশবাজি।

এরপর শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।

এ পর্যায়ে জেমসের বাকি পারফরম্যান্স শেষে সন্ধ্যা ৭-৪৫ মিনিটে মঞ্চে উঠবেন ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগম। তার পরিবেশনা শেষে কিছুক্ষণ চলবে লেজার লাইট শো। রাত ৮-৫৫ মিনিটে গান গাইবেন ভারতীয় সঙ্গীত তারকা কৈলাস খের।

কৈলাসের পরিবেশনা শেষে মঞ্চে আসবেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এর ঠিক পরেই মঞ্চে আসবেন মূল আকর্ষণ বলিউড ‘ভাইজান’ সালমান খান। একক পরিবেশনা শেষে ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে তার দ্বৈত পরিবেশনার মাধ্যমে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান।

বসুন্ধরা গ্রুপের সৌজন্যে অনুষ্ঠানটি বিকেল সাড়ে ৫টা থেকে সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর।

বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের ব্যপ্তিকাল হবে সাড়ে ৫ ঘণ্টা। শেষ হয় রাত ১০টায়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে