সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াজুদ্দিন সিদ্দিকীর বোন মারা গেলেন

news-image

বিনোদন ডেস্ক : ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে অবশেষে না ফেরার দেশে পারি জমালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর বোন সায়মা তামশি সিদ্দিকী। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) পুনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।

ভারতীয় এক গণমাধ্যমে বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নওয়াজুদ্দিনের ভাই আয়াজুদ্দিন সিদ্দিকী। প্রায় ৮ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সায়মা।

জানা গেছে, একটি বিশেষ কাজে আমেরিকায় অবস্থান করায় মৃত্যুর সময় সায়মার পাশে থাকতে পারেননি নওয়াজুদ্দিন। তিনি। রোববার (৮ ডিসেম্বর) উত্তর প্রদেশের বুদ্ধানা গ্রামে সায়ামাকে দাফন করা হবে বলেও জানিয়েছেন আয়াজুদ্দিন।

গত বছর সোশ্যাল মিডিয়াতে এই বোনের ক্যান্সারের কথা ভক্তদের জানিয়েছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন সায়মা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে