সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ৩৩ ম্যাচ অপরাজিত লিভারপুল

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে ক্লাব রেকর্ড টানা ৩৩ ম্যাচ অপরাজিত রইল ‘অল রেডস’ খ্যাত লিভারপুল। লিগের সবশেষ ম্যাচে বোর্নমাউথের মাঠ থেকে বড় জয় নিয়ে ফিরেছে লিভারপুল। জার্গেন ক্লপের শিষ্যরা জিতেছে ৩-০ গোলের ব্যবধানে।

প্রথমার্ধে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও নাবি কেইতার গোলে এগিয়ে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করেন মোহামেদ সালাহ। টানা সপ্তম জয়ে শিরোপার পথে ১১ পয়েন্টে এগিয়ে গেল গতবারের রানার্স-আপরা।

ম্যাচের ৩৫ মিনিটে অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন আর ৪৪ মিনিটে নাবি কেইতার গোলে ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন সালাহ।

১৬ ম্যাচে ১৫ জয় আর এক ড্র’তে লিভারপুলের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৪৬। দুইয়ে থাকা লিচেস্টার সিটি এক ম্যাচ কম খেলে সংগ্রহে রেখেছে ৩৫ পয়েন্ট। একই সময়ে হওয়া লিগের আরেক ম্যাচে ঘরের মাঠে বার্নলিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পার। ১৬ ম্যাচে ষষ্ঠ জয়ে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে টটেনহ্যাম।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে