সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তসলিমা নাসরিন যা বললেন সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে

news-image

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিনের গুঞ্জনকে সত্যি করে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি এবং বাংলাদেশের মডেল ও অভিনেত্রী মিথিলা অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতায় সৃজিতের বাসায় ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সৃজিত-মিথিলার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসতেই এ দম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন শুভাকাঙ্ক্ষীরা।

তবে এবার সৃজিত-মিথিলার বিয়ে নিয়ে কথা বললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। আজ শনিবার দুপুরে নতুন এ দম্পতিকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সেই স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেছেন, ‘সৃজিতকে জানি তার ছবি দেখে। মিথিলা সম্পর্কে কিছুই জানতাম না। কাল ফেসবুকে দুজনের বিয়ের খবর পড়ার পর মিথিলা কে সে তথ্য গুগল করে পেয়েছি। ব্যাপারটা চমৎকার। এই প্রেমটা। সৃজিত মিথিলার প্রেম। হিন্দু মুসলমানের প্রেম। শুধু প্রেমই নয়, বিয়েও। পুব আর পশ্চিমের মিলন। এসব যত বেশি ঘটবে, তত উড়বে ধর্ম, ঘুচবে সংস্কার, ছিঁড়বে কাঁটাতার, মরবে বিদ্বেষ।’

এদিকে মিথিলা গণমাধ্যমকে জানিয়েছেন, আজ শনিবার সুইজারল্যান্ডে হানিমুনে যাওয়ার কথা। হানিমুনের পাশাপাশি জেনেভায় একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির রেজিস্ট্রেশনও করবেন মিথিলা। সুইজারল্যান্ডে একান্তে এক সপ্তাহ সময় কাটাবেন তারা।

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে মিথিলার প্রেম-বিয়ের গুঞ্জন চলছিল অনেক দিন থেকে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। এবার তাদের সেই প্রেম পূর্ণতা পেল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে