,

মিথিলা কী আসলেই প্রেগন্যান্ট?

news-image

বিনোদন প্রতিবেদক : অবশেষে বিয়ে হয়ে গেলো জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির। এর মধ্যে আজ (শনিবার) মধুচন্দ্রিমায় সুইজারল্যান্ড যাচ্ছেন নব এই দম্পতি।

এর আগে ভারতীয় গণমাধ্যম এই সময়’কে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিয়ের খবর নিশ্চিত করেছেন সৃজিত-মিথিলা। ওইদিনই হানিমুন ও সেমিনারে যোগ দিতে বিয়ের পরদিন জেনেভায় যাবেন বলেও জানান তারা।

এই দম্পতির পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন তারা। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে সৃজিতের ঘনিষ্ঠ একজন জানিয়েছিলেন বিয়ের এই তারিখ।

এদিকে মিথিলা-সৃজিতের তড়িঘড়ি এই বিয়েকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না অনেকেই। বিয়েতে তোলা তাদের একটি ছবি, ফেব্রুয়ারির আগে বিয়ে সবকিছু দেখে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জনও তুলেছে সমালোচকদের একাংশ।

তাদের মতে, মিথিলা আসলেই প্রেগন্যান্ট, তা না হলে এত দ্রুত বিয়ে করার কোন কারণ ছিল না।

সমালোচকদের একটি অংশ অবশ্য এও বলছেন, মিথিলা যে গর্ভবতী সেটি তার একটি ছবিতে স্পষ্ট বুঝা যাচ্ছে।

অবশ্য মিথিলা গর্ভবতী কিনা সেটি সময়ই বলে দিবে। তবে আপাতত হানিমুন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন নব এই দম্পতি। প্রায় ১ সপ্তাহের মত জেনেভায় কাটাবেন তারা। এরপর নিজ কাজ নিয়ে আবার ব্যস্ত হবেন দুজনই।

প্রসঙ্গত, শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলকাতায় মিথিলা-সৃজিতের রেজিস্ট্রি বিয়ে হয়। এরপর রাতে হোটেলে দুই পরিবারের সদস্যরা মিলে খাবারও খেয়েছেন।

মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব তারপর প্রেম। যদিও এর আগে সৃজিতের সঙ্গে জয়া আহসানের প্রেমের গুঞ্জন ছিল মিডিয়া পাড়ায়। তবে সব গুঞ্জনকে উড়িয়ে মিথিলাকেই বিয়ে করেছেন সৃজিত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর