সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপাতত বিপিএল নিয়েই ভাবছেন সানি

news-image

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যেই আছেন আরাফাত সানি। সর্বশেষ ভারত সফরেও সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে বিপিএল দিয়ে ফের নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। তার সকল মনোযোগ তাই বিপিএল ঘিরেই।

আসন্ন বঙ্গবন্ধু বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে খেলবেন সানি। দলে আছেন মোহাম্মদ নবী, শাই হোপের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্ট। জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমান, সানি, তাসকিনের মতো অভিজ্ঞ আর নাদিফ চৌধিরী, নাঈম শেখদের মতো তরুণ প্রতিভা।

নতুন আর অভিজ্ঞদের মিশেলে গঠিত রংপুর রেঞ্জার্সকে নিয়ে বেশ আশাবাদী সানি বললেন, ‘আমার মনে হয় আমাদের দলটা সেরা। দলে টি-টোয়েন্টির অভিজ্ঞতাসম্পন্ন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। সবাই জানে, টি-টোয়েন্টিতে যেদিন যে দল ভালো করবে তারাই জিতবে। ফলে দল খারাপ বা ভালো আসলে সেভাবে বলা যায় না।’

বিপিএলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাওয়ার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। এখানে ভালো করতে পারলে অস্ট্রেলিয়ার বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া সহজ হয়ে যাবে। ফলে স্বাভাবিকভাবেই বিপিএলকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। তবে অনেকদিন পর জাতীয় দলের জার্সিতে ফেরা সানি বললেন, ‘দীর্ঘদিন পর দলে ফিরলেও আমার মূল লক্ষ্য বিপিএল। এখানে নিজের সেরাটা দিতে চাই। এখানে ভালো করতে পারলে কাজে লাগবে।’

সামনে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের। যদিও পাকিস্তানের মাটিতে সফরে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ওই সফর হোক বা না হোক তা নিয়ে আপাতত ভাবতে রাজি নন এই বাঁহাতি স্পিনার, ‘সামনে আমাদের পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা। কিন্তু আমি আপাতত এই সিরিজ কিংবা বিশ্বকাপ কোনোটা নিয়েই ভাবছি না। এখন আমার পুরো মনোযোগ বিপিএলে।’

রংপুর রেঞ্জার্স:

দেশি: মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, নাঈম শেখ, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, আরাফাত সানি।

বিদেশি: মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান, মোহাম্মদ নবী, শাই হোপ, লুইস গ্রেগরি, ক্যামেরন ডেলপোর্ট।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী