,

ভারতে চিকিৎসককে ধর্ষণ-হত্যা : পুলিশের গুলিতে গ্রেফতারকৃরা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলেঙ্গানায় এক তরুণী পশুচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার চার ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে ওই চারজনকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার পর তারা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তেলেঙ্গানার হায়দরাবাদে ২৭ বছর বয়সী ওই তরুণীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা করা হয়; বৃহস্পতিবার তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর পর থেকেই ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা ভারত। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে চলছে বিক্ষোভ-প্রতিবাদ।

পুলিশ জানিয়েছে, অপরাধের ঘটনাস্থলে গ্রেফতার চারজনে নিয়ে যাওয়া হয়; এক পর্যায়ে তারা অস্ত্র ছিনিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় গুলিতে চারজন নিহত হন।

ঘটনা নিয়ে তদন্ত করতে অপরাধস্থলে যাওয়ার পর চার ব্যক্তি গুলির নিহতের খবর নিশ্চিত করে সায়বারাবাদ পুলিশ কমিশনার ভিসি সাজানার বলেছেন, এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিবিসি জানায়, গত বুধবার সন্ধ্যায় চিকিৎসকের কাছে যাওয়ার জন্য নিজের মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হন ওই তরুণী চিকিৎসক। এক পর্যায়ে তার বাহনের টায়ার ক্ষতিগ্রস্ত হলে এক লরি চালক তাকে সাহায্যের প্রস্তাব দেন।

পরিবারের সঙ্গে যখন এই নারী চিকিৎসকের শেষ কথা হয়; তখন তিনি একটি টোলপ্লাজায় অপেক্ষা করছিলেন। এর কিছু সময় পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মেয়ে নিখোঁজের খবর জানিয়ে পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বললে; পরিবারের স্বজনদের কাছে পুলিশ তখন- তিনি ভালোবেসে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে মন্তব্য করে বলে অভিযোগ।

নিখোজেঁর পর বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইওভারের নিচ এক গোয়ালা ওই তরুণীর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর