সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানের সাথে ১০ উইকেটের জয় বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : সাউথ এশিয়ান গেমসে (এসএ) নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর মতো ব্যাটে বলে কিছুই করতে পারেনি ভুটান। জয়ের জন্য মাত্র ৭০ রান তাড়া করতে নামা বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৬.৫ বল খেলেই। হাতে থাকে সবগুলো উইকেট।

সৌম্য সরকার ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৮ বলে অপরাজিত ৫০ রান করেন এই ম্যাচে। সঙ্গী ওপেনার নাঈম শেখ অপরাজিত ১৬ রান করেন।

প্রথমে ২০ ওভার খেলে ভুটান ৭ উইকেট হারিয়ে তুলে ৬৯ রান। তবে টি- টোয়েন্টিতে এতো মামুলি পুঁজি নিয়ে আর যাই হোক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়া যায় না। ভুটানও তার ব্যতিক্রম হতে পারেনি।

জয়ের জন্য চাই ৭০ রান। আর বাংলাদেশ পাওয়ার প্লে’র ৬ ওভারেই তুলে নেয় কোন ক্ষতি ছাড়া ৬০ রান!
শুরুতে ভুটানের দুই ওপেনার ওয়াংচুক জুনিয়র ও জেএন দর্জি দুজনেই বুঝে শুনে খেলতে থাকেন। সেই লক্ষ্যে ভুটানের ওপেনাররা সফলই হন। পাওয়ার প্লেতে কোন উইকেট হারায়নি ভুটান। প্রথম উইকেট পড়ে দলীয় ২৩ রানে। তখন ইনিংসের নবম ওভারের খেলা চলছে! তবে ওপেনিং জুটি ভাঙ্গার পর ভুটানের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ধসে পড়ে।

২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রানে থেমে যায় ভুটান।সংক্ষিপ্ত স্কোর: ভুটান ৬৯/৭ (২০ ওভারে, ওয়াংচুক জুনিয়র ১৫, দর্জি ১২, সিঙ্গে ১৩, মানিক খান ২/৯, তানভীর ১/১৩, আফ্রিদি ১/১৩, মেহেদি হাসান রানা ১/১৮, সৌম্য ১/১৫)। বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল: ৭৪/০ (৬.৫ ওভারে, সৌম্য ৫০, নাঈম শেখ ১৬)।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে