সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিষের মতো ছড়িয়ে পড়েছে ইসলামফোবিয়া : এরদোগান

news-image

অনলাইন ডেস্ক : ইসলামফোবিয়া বিষের মতো ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তিনি বলেন, বর্ণবাদ, বৈষম্য এবং ইসলামফোবিয়া বিষের মতো ছড়িয়ে পড়েছে একসময় গণতন্ত্রের সুতিকাগার হিসেবে দেখা দেশগুলোর মধ্যে।

বৃহস্পতিবার তিনি কেমব্রিজ কেন্দ্রীয় মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

সম্প্রতি কয়েকটি ইসলামফোবিয়া আক্রমণের কথা উল্লেখ করে এরদোগান বলেন, শুধুমাত্র মাথায় স্কার্ফ পড়ার কারণে মুসলিম নারীরা হেনস্তার শিকার হন।

সন্ত্রাসীদের রক্ত পিপাসু ভ্যাম্পায়ারের সঙ্গে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, এ জাতীয় হামলা খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়কেও উদ্দেশ্য করে করা হয়েছিল।

‘ইসলামী সন্ত্রাসবাদ’ বাক্যটিকে প্রত্যাখ্যান করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম সন্ত্রাসী হতে পারে না এবং ইসলাম সন্ত্রাসী তৈরি করে না।

এ সময় এরদোগানের সঙ্গে সহধর্মিনী এমিলি এরদোগান এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে