সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ বছর পর মুক্তি পাচ্ছে আমিন খানের ‘ফরায়েজী আন্দোলন’

news-image

বিনোদন প্রতিবেদক : ফরায়েজী আন্দোলন নিয়ে প্রায় সাত বছর আগে অর্থাৎ ২০১২ সালে নির্মাণ শুরু হয়েছিল ‘ফরায়েজী আন্দোলন’ ছবির শুটিং। এরপর নানা কারণে ছবির শুটিং আটকে যায়। ২০১৫ সালে ডিসেম্বরের শেষ দিকে এসে ছবিটির ক্যামেরা ক্লোজ হয়।

ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনকারী এবং ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা দুদু মিয়া। বৃহত্তর ভারতীয় উপমহাদেশ তথা তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে তিনি ছিলেন অন্যতম মহানায়ক।

এই আন্দোলনের নেতা দুদু মিয়ার সংগ্রাম ও জীবনকাহিনি নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী নওশীন। ছবিটি পরিচালনা করেছেন ডায়েল রহমান।

জানা যায়, চলতি বছরের ২৭ জুন চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। আগামী ২০ ডিসেম্বর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এমনটাই জানালেন ছবির পরিচালক।

নির্মাতা বলেন, দুদু মিয়ার পরিবার থেকে অনুমতি না পাওয়ায় সিনেমাটি নির্মাণে সময় লেগেছে সাত বছরের বেশি সময়। তবে এবার সব ঠিকঠাক। প্রযোজক সমিতিতে থেকে ২০ ডিসেম্বর মুক্তির তারিখ নেয়া হয়েছে। নির্দিষ্ট তারিখেই মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে