,

এবার পুলিশ কোয়ার্টারেই গণধর্ষণের শিকার তরুণী!

news-image

অনলাইন ডেস্ক : লিফট দেওয়ার নামে বাসের জন্য অপেক্ষারত এক তরুণীকে পুলিশ কোয়ার্টারের মধ্যে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ভারতের ওডিশার মন্দির শহর পুরীতে ঘটেছে এমন ঘটনা। পরে লিখিত অভিযোগে নিগৃহীতা জানান, দুজন মিলে তাকে ধর্ষণ করে। তাদের একজন খোদ পুলিশকর্মী।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার পুরীর নিমাপারা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। বাসের জন্য অপেক্ষা করার সময় এক ব্যক্তি তাকে লিফট দিতে চায়। ওই ব্যক্তিই পুলিশকর্মী দাবি ধর্ষিতার।

ভুক্তভোগী ওই তরুণী বলেন, ‘ভুবনেশ্বর থেকে কাকাতপুর গ্রামের বাড়িতে ফিরছিলাম। আমি ওই ব্যক্তিকে বিশ্বাস করে গাড়িতে উঠেছিলাম। গাড়িতে উঠে দেখি আরও তিনজন ভেতরে বসে আছে।’

তিনি বলেন, ‘কাকাতপুরের দিকে না গিয়ে, গাড়ি দেখলাম পুরী শহরের দিকে ছুটছে। ওই চারজন জোর করে আমাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে দুজন আমাকে ধর্ষণ করে।’ পরে তিনি জানতে পারেন পুরীর ঝান্ডেশ্বরী ক্লাবের কাছে ওই বাড়িটি পুলিশ কোর্য়াটার।

ধর্ষণের সময় এক অভিযুক্তের ওয়ালেট ধরে টান মারেন ওই তরুণী। পরে ওই ওয়ালেটে থাকা আইডি কার্ড দেখে তিনি জানতে পারেন, ধর্ষকদের একজন পুলিশকর্মী। সেই আইডি কার্ডের সূত্রেই এক অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি।

ওডিশা পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্তদের একজন পুলিশ কনস্টেবল। তাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। গ্রেপ্তারও হয়েছে ওই কনস্টেবল।

পুরীর পুলিশ সুপার উমাশংকর দাস জানান, অভিযুক্ত আরও একজনকে ধরার চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই দুটি স্পেশ্যাল স্কোয়াড তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর