,

নিক-প্রিয়াঙ্কার প্রথম সন্তানের ছবি ভাইরাল! (ছবি)

news-image

বিনোদন ডেস্ক : পরিবারের কাউকে না জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এলো নিক-প্রিয়াঙ্কার প্রথম সন্তানের ছবি। এমনকি ভারতীয় কোন গণমাধ্যমও জানাতে পারেনি তার সন্তান জন্মদানের খবর। না জানিয়ে মা হয়ে বেশ আলোচনায়ও আসলেন প্রিয়াঙ্কা।

এর আগে অবশ্য বিভিন্ন সিনেমার কাজ ছেড়ে দেয়া, নিককে নিয়ে ব্যস্ত থাকা সবমিলিয়ে বেশ কয়েকবার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। তবে বরাবরই সেসব গুঞ্জনকে অস্বীকার করেছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে প্রিয়াঙ্কা নিকের সন্তানের ছবি সামনে আসাতে হতবাক গোটা বলিউড! অবাক প্রিয়াঙ্কার বিভিন্ন দেশের ভক্তরাও। তবে কবে হলো এ সন্তান? সত্যি কি মা হয়েছেন প্রিয়াঙ্কা? এই ধরণের প্রশ্নগুলো এখন পাঠকের মনে।

খুব বেশি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছু নেই। বিষয়টি হল, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর সময় হঠাৎ করেই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে। যেখানে নিকের কোলে এক শিশুকে দেখা যায়।

নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ওই শিশুর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার ছবির সঙ্গে ওই শিশুকে যে পৃথকভাবে জুড়ে দেওয়া হয়েছে, তা বেশ স্পষ্ট। সন্তানটি আসলে প্রিয়াঙ্কারও না, আবার নিকেরও না। তবে এটি এডিট করে ছড়ানো হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর