সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তরা জেতালেন চতুর্থ স্বর্ণপদক

news-image

স্পোর্টস ডেস্ক : কাঠমান্ডুতে এশিয়ান গেমসে (এসএ) সোমবার (০২ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে সেটি ছিল ব্রোঞ্জ। কারাতের কাতা একক ইভেন্টে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতেন তিনি। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) অন্তরা জিতলেন স্বর্ণ পদক।

কারাতে ৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারান তিনি। এনিয়ে বাংলাদেশ চারটি সোনার পদক পেল। এ রিপোর্ট লেখা অবধি, আজ পেয়েছে তিনটি স্বর্ণ পদক।

কাঠমাণ্ডুতে এশিয়ান গেমসে (এসএ) মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশকে সোনা জেতান আল আমিন। দেশের তৃতীয় এবং দিনের দ্বিতীয় স্বর্ণ জিতেছেন বাংলাদেশের আরেক খেলোয়াড় মারজানা আক্তার পিয়া।

এসএ গেমসে দেশের পক্ষে তৃতীয় সোনার পদক আসে মেয়েদের কারাতে ইভেন্টে। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জিতেছেন মারজানা। সোনা জয়ের লড়াইয়ে ফাইনালে পাকিস্তানের কায়সার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন মারজানা। তার আগে ২-১ পয়েন্টে নেপালের মানিশ চৌধুরীকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি।

এর আগে কারাতের পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন বাংলাদেশের আল আমিন। দুটি ইভেন্টের ফাইনালেই পাকিস্তানের প্রতিযোগীদের হারিয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা। এছাড়া, কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রুপা জিতেছেন সেনাবাহিনীর ফেরদৌস।

তবে, সেরা পুরস্কার সোনা জয়ের সুখবর দেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে এই পুরস্কারটি জেতেন তিনি। দিপু ছাড়াও তায়কোয়ান্দো থেকে এদিন আরও দুটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

এবার সর্বোচ্চ পদক জয়ের আশা নিয়ে নেপাল গিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। বাংলাদেশ এবার পাঠিয়েছে ৫৯৫ সদস্যের বিশাল বহর। এদের মধ্যে ক্রীড়াবিদ ৪৬২ জন এবং কর্মকর্তা ১৩৩ জন। একটি ডিসিপ্লিন (ট্রাইলথন) বাদে বাকি সবকটিতে অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারে ২৬টি ডিসিপ্লিনের মধ্যে ২৫টিতে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই আসরে বাংলাদেশের পদক বিজয়ী প্রত্যেক ক্রীড়াবিদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে