,

জর্ডানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগিকাণ্ড, শিশুসহ ১৩ পাকিস্তানি নিহত

news-image

নিউজ ডেস্ক : জর্ডান ভ্যালির পূর্বঞ্চলের কৃষি এলাকার একটি অস্থায়ী আবাসনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সোমবার এক বিবৃতিতে জানায় জর্ডানের প্রতিরক্ষা বিভাগ। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইয়াদ আল আমরে জানান, রোববার মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

তিনি আরো জানান, বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিরক্ষা বিভাগের আরেকটি সূত্র জানিয়েছে, টিনশেডে নির্মিত ওই অস্থায়ী নিবাসে প্রবাসী শ্রমিকদের দু’টি পরিবার বসবাস করত। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ। গালফ নিউজ, ইয়ন

জর্ডান উপত্যকায় বিভিন্ন বেসরকারি খামারে কয়েক হাজার বিদেশি শ্রমিক কাজ করে। শাক-সবজি এবং ফল উৎপাদনের জন্য ওই অঞ্চলের মাটি বেশ উর্বর। অগ্নিকাণ্ডে দগ্ধ আরো ৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। গত কয়েক বছরে জর্ডানে এধরনের বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকে। সিরিয়ার শরণার্থীদের একটি ক্যাম্পে গত শীতেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা