সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রান্ট ফ্লাওয়ার রংপুরকে ‘না’ বলে দিলেন

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের নিলামে তিনি এসেছিলেন। এটা নিশ্চিত ছিল, রংপুর রেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করবেন গ্রান্ট ফ্লাওয়ার। গত ১৭ নভেম্বর নিলাম শেষে এবারের বিপিএল নিয়ে তাঁর পরিকল্পনার কথাও জানিয়েছেন সাংবাদিকদের। কিন্তু শেষ মুহূর্তে মত পাল্টেছেন ফ্লাওয়ার। রংপুর রেঞ্জার্সের হয়ে তিনি কাজ করছেন না। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর দলের পরিচালক আকরাম খান।

শেষ মুহূর্তে মত কেন বদলালেন ফ্লাওয়ার? আকরাম খান বললেন, ‘সে শ্রীলঙ্কা জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছে। এ কারণে বিপিএলে কাজ করবে না।’ তাঁর জায়গায় নতুন কোচ নিয়োগ দিয়েছে রংপুর রেঞ্জার্স। রংপুরের কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের মার্ক ও’ডনেল ।

কোচ হিসেবে গ্রান্ট ফ্লাওয়ার বিশ্ব ক্রিকেটে অবশ্যই বড় নাম। শেষ মুহূর্তে রংপুরকে ‘না’ করে দিলেও বদলি হিসেবে বেশ সফল কোচই পাচ্ছে রংপুর। মার্ক ও’ডনেল নিউজিল্যান্ডের অকল্যান্ড দলকে ১১ বছর কোচিং করিয়ে ৮টি শিরোপা এনে দিয়েছেন। ২০১৮ সালে অল্পের জন্য নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ হতে পারেননি। বিপিএল ড্রাফট থেকে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে দলে নিয়েছিল রংপুর। আন্তর্জাতিক ব্যস্ততার কারণে হোপকেও পাচ্ছে না রংপুর। তাঁর জায়গায় পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদকে দলে ভেড়ানোর চেষ্টায় আছে দলটি।

ওদিকে ক্রিস গেইলকে নিয়ে আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির ব্যবস্থাপনা পরিচালক কেএম রিফাতুজ্জামান আগের কথাই অবশ্য নতুন করে জানিয়েছেন, ক্যারিবীয় ওপেনারের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে কিছুটা সময় লাগবে। ‘সময় লাগবে’ বলতে গেইলকে হয়তো পাওয়া যাবে জানুয়ারির শুরুর দিকে, লিগ পর্বের শেষ দিকে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে