সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের লজ্জার এখন পাকিস্তানের!

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অসহায়ত্ব আবারও প্রকাশ পেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজে ইনিংস ব্যবধানে পরাজিত আজহার আলীর নেতৃত্বাধীন দলটি।

ব্রিসবেন এবং অ্যাডিলেড টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের লজ্জার রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তান।

১৯৯৯ সাল থেকে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পায়নি পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাঠে টানা ১৪টি টেস্ট হারের রেকর্ড গড়েছে তারা।

এতদিন এই লজ্জার বিশ্ব রেকর্ডটি বাংলাদেশের দখলে ছিল। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট হারে টাইগাররা।

অস্ট্রেলিয়ার মাঠে বরাবরই অসহায় পাকিস্তান। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাঠে ৩৭টি টেস্ট খেলে ২৬টি পরাজিত পাকিস্তান। জয় পেয়েছে মাত্র ৪টিতে।

অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ইনিংস ও ৫ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান। সিরিজের শেষ টেস্টে অ্যাডিলেডে ইনিংস ও ৪৮ রানে পরাজিত সফরকারীরা।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে