,

‘শরীরের মাপ নিয়ে ১৩-১৪ বছর বয়স থেকেই কথা শুনে আসছি’

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে ‘বরফি’ করার আগে দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন ইলিয়ানা ডি ক্রুজ। তবে শেষ কয়েক বছরে খুবই বেছে ছবি করছেন তিনি। এর জেরে জনপ্রিয় নায়িকাদের তালিকায় ঢুকে পড়েছেন ইলিয়ানা। তবে এই যাত্রাটা যে একেবারেই মাখনের মতো ছিল না, তা জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইলিয়ানা জানান, বডি শেমিং থেকে গায়ে ছোড়া হয়েছে চিনামাটির খোলাও। এমনকি নারী হওয়ার জন্যও নানা রকম কথা শুনতে হয়েছিল তাকে। একই সঙ্গে তাকে বেশ কিছু অপেশাদার মানুষের সঙ্গে দীর্ঘদিন কাজ করতে হয়েছে।

ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কিশোরী বয়স থেকেই শরীরের মাপ নিয়ে নানা কটূক্তির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

ইলিয়ানা বলেন, ‘অনেক সময়ই দেখি ছবিতে আমার শরীরের বিভিন্ন অংশের মাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সত্যি সেই মাপ আমার নয়। আমি মোটা হলে সেটা আলাদা ব্যাপার। তবে ১৩-১৪ বছয় বয়স থেকেই কটূক্তির শিকার আমি। …অনেকে মনে করত আমার শরীরের মাপ স্বাভাবিক নয়। কেউ কেউ জিজ্ঞাসাও করেছে তোমার চেহারাটা এমন কেন? এখন ভাবলে অবশ্য হাসি পায়।’

প্রসঙ্গত, ছবিতে বাণিজ্যিক সাফল্য তেমন না এলেও ফিগারের জন্য বরাবরই প্রশংসিত ইলিয়ানা। সম্প্রতি তার ছবি ‘পাগলপান্তি’ মুক্তি পেয়েছে। ছবিতে তার সঙ্গে রয়েছেন জন আব্রাহাম, অনিল কাপুর, কীর্তি খারবান্দা, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট ও সৌরভ শুক্লা। ছবিটি মুক্তির পর বেশ ভালোই ব্যবসা করছে বক্স অফিসে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর