সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর গোলে জুভেন্টাসের রক্ষা

news-image

অনলাইন ডেস্ক : সিরি’আ লিগে পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে হার এড়ালো জুভেন্টাস। পেনাল্টি গোলে সাস্যুলোর বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে তুরিনের বুড়িরা।

রবিবার সাস্যুলোর বিপক্ষে ২০ মিনিটে এগিয়ে যায় জুভরা। উরুগুইয়ান মিডফিল্ডার রদ্রিগো বেনতানকারের পাস থেকে বল পান লিওনার্দো বোনুচ্চি। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শট নেন তুরিনের অধিনায়ক। সাস্যুলোর গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডানদিকে জালে জড়ায় বল।

কিন্তু মাত্র ২ মিনিট পর ফ্রান্সেসকো কাপুতোর কাছ থেকে বল পান জেরেমি বোগা। ফরাসি মিডফিল্ডার বল পাঠিয়ে দেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের মাথার উপর দিয়ে। সমতায় ফেরে সাস্যুলো।

এরপর বিরতি থেকে ফিরে তুরিনের দর্শকদের চিৎকার বন্ধ করে দেন কাপুতো। ৪৭ মিনিটে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে জুভেন্টাস। গোল হজম করে আক্রমণের ধার বাড়ায় তারা। কিন্তু সাস্যুলোর রক্ষণদেওয়াল ভাঙা সহজ হচ্ছিল না রোনালদো-হিগুয়েনদের। ৫৩ মিনিটে ফেদেরিকো বার্নাডেসচির পরিবর্তে পাওলো দিবালাকে মাঠে নামান কোচ সারি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নামানোর পরপরই ম্যাচের পট পরিবর্তন হয়ে যায়।

৬৭ মিনিটে সাস্যুলো ডিফেন্ডার ফিলিপ্পো রোমাগনা ফাউল করে বসেন দিবালাকে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পরের মিনিটে স্পট কিক থেকে সাস্যুলো গোলরক্ষক স্টেফানো তুরাতিকে পরাস্ত করেন রোনালদো।

এ জয়ে টানা ১৪ ম্যাচে অপরাজিত থেকে ৩৬ পয়েন্ট নিয়ে সিরি’আ লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে