,

ধর্ষকের মা নিজের ছেলেকে পুড়িয়ে মারার দাবি জানালেন

news-image

অনলাইন ডেস্ক : হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডে তোলপার গোটা ভারত। দোষীদের চরম শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন বহু মানুষ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই চার অভিযুক্তের একজনের মা নিজের ছেলের চরম শাস্তির দাবিতে মুখ খুললেন।

ছেলে দোষী প্রমাণিত হলে তাকেও পুড়িয়ে মারার দাবি জানালেন ওই অভিযুক্তের মা। ওই অভিযুক্তের মায়ের একটি বক্তব্যের একটি ভিডিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সেই ভিডিওটিতে অভিযুক্তের মাকে বলতে শোনা গেছে, ‘মেয়েটিকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে, আমার ছেলেকেও যেন সেভাবেই পুড়িয়ে মারা হয়।’‌

পাশাপাশি হায়দরাবাদ কাণ্ডের নির্যাতিতার মায়ের প্রতিও সমবেদনা জানিয়েছেন অভিযুক্তের মা। নির্যাতিতার মা প্রকাশ্যে বলেছেন, ‘‌প্রকাশ্যে অভিযুক্তদের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হোক।’‌ এবার সেই একই দাবি তুললেন ধর্ষকের মাও।

উল্লেখ্য, গত বুধবার হায়দরাবাদে এক নারী পশু চিকিত্‍‌সককে ধর্ষণ করে খুন করা হয়। শুক্রবারই ওই ঘটনায় ধরা পড়ে চার অভিযুক্ত। শনিবার তেলঙ্গানার শাদনগরের ম্যাজিস্ট্রেট ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন তাদের।

তবে নির্যাতিতার পরিবারের আক্ষেপ, পুলিশ যদি দ্রুত তৎপর হতো তাহলে হয়তো বাঁচানো যেত তরুণীকে। নির্যাতিতার বোনের অভিযোগ, এক থানা থেকে আর এক থানায় ঘোরাঘুরি করতেই দু’থেকে তিন ঘণ্টা চলে যায়। যখন তল্লাশি শুরু হয়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা