,

এন্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক অনন্ত জলিল

news-image

অনলাইন ডেস্ক : ক্যান্সার আক্রান্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। বরেণ্য এই শিল্পীর চিকিৎসার জন্য দুই লাখ টাকা দিয়েছেন অনন্ত জলিল।

রবিবার অনন্তর অফিসিয়াল ফেসবুক পেজে থেকে এমনটাই জানানো হয়েছে। সঙ্গে প্রকাশ করা হয় দুটি ছবিও।

ক্যাপশনে লেখা হয়, ‘অনন্ত ও বর্ষা ২ লাখ টাকা এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য দিলেন। এন্ড্রু কিশোরের ছোট ভাই আজ টাকা গ্রহণ করেছেন। উনার সুস্থতাই এ মুহূর্তে একমাত্র কাম্য। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি। ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে পানির দরে টাকা খরচ হচ্ছে। আপনারাও তার এই বিপদের দিনে এগিয়ে আসুন।’

চলতি বছরের ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এন্ড্রু কিশোর। এরই মধ্যে তার তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। তাকে আরও তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি দেওয়া হবে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যায়, এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এর প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। এরই মধ্যে চিকিৎসায় তার পরিবারের কোটি টাকারও বেশি খরচ হয়েছে। চিকিৎসার জন্য আরও দুই কোটিরও বেশি টাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন। এছাড়াও একটি বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ তার চিকিৎসায় সহায়তায় আরও ১০ লাখ টাকা প্রদান করেছে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর