সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সময়ে পরিবর্তন বিপিএলের

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলের ম্যাচগুলোর সময়ে কিছুটা পরিবর্তন এসেছে। তবে শুক্রবারের ম্যাচগুলোর শুরুর সময় অবশ্য বদলায়নি। আগের মতোই দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়, পরের ম্যাচ সন্ধ্যা ৭টায়।

তবে শনিবারসহ অন্যান্য দিনে প্রথম ম্যাচ শুরুর নতুন সময় দুপুর দেড়টা, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। আগের সূচি অনুযায়ী, দিনের প্রথম ম্যাচের শুরুর সময় ছিল দুপুর সাড়ে ১২টা, পরের ম্যাচ বিকেল ৫টা ২০ মিনিটে।

আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। খেলাগুলো হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। পাঁচ ধাপের এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর।
১১ থেকে ১৪ ডিসেম্বর প্রথম ধাপ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। দুই দিন বিরতি দিয়ে ১৭ ডিসেম্বর থেকে খেলা চট্টগ্রামে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা হবে ১৭ ও ১৮ ডিসেম্বর, ২০ ও ২১ ডিসেম্বর, ২৩ ও ২৪ ডিসেম্বর। মাঝে ১৯ ও ২২ ডিসেম্বর থাকবে বিশ্রাম।

২৫ ও ২৬ ডিসেম্বর আবার দুই দিনের বিরতি। ২৭ ডিসেম্বর থেকে ফের শুরু হবে মিরপুর পর্ব। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সিলেটে খেলা হবে তিন দিন, ২ থেকে ৪ জানুয়ারি। আবার মিরপুর পর্ব শুরু ৭ জানুয়ারি।

টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার হবে ১৩ জানুয়ারি। দ্বিতীয় কোয়ালিফায়ার ১৫ জানুয়ারি। ফাইনাল ১৭ জানুয়ারি। শেষ চারের লড়াই ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে