সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি জাদুতে দুর্দান্ত জয় বার্সেলোনার

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির জাদুতে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষ উঠেছে বার্সেলোনা।

ওয়ান্দা মেট্রোপলিটানোতে হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ দিকে মেসির দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভেরদের দল।

আক্রমণ-পাল্টা আক্রমণে কোনো দলই বিরতির আগে গোল করতে পারেনি। বিরতি থেকে ফিরে এসে উভয় পক্ষ একবার করে সুযোগ পেয়েছিল। কিন্তু গোলের দেখা মেলেনি। ৭২তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয় অ্যাতলেটিকোর, গোলমুখ থেকে বল ফেরান সার্জিও রবের্তো।

অবশেষে ৮৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলে। নিজেদের সীমানা থেকে রবের্তোর বাড়ানো পাস ধরে ছুট দিলেন মেসি। কিছুটা আড়াআড়ি এগিয়ে সুয়ারেজকে বল বাড়িয়ে এগিয়ে গেলেন বাঁ দিকে। সুয়ারেজ শুধু একটা টোকায় বলের দিক পাল্টে দিলেন। আর ডি-বক্সের কিনারা থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ঠিকানা খুঁজে নিলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

লিগে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করল কাতালান ক্লাবটি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে