সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়লেন মিঠুন

news-image

স্পোর্টস ডেস্ক : এক ওভারে ৫ উইকেট শিকারের অনন্য নজির স্থাপন করলেন ভারতীয় পেসার অভিমন্যু মিঠুন।

শুক্রবার ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমি-ফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্নাটকের হয়ে দারুণ এই কীর্তি গড়েন মিঠুন। ভারতীয় এই পেসার এক ওভারে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এমন নজির স্থাপন করেছেন বাংলাদেশ দলের তারকা পেসার আল-আমিন হোসেন।

২০১৩ সালে বিজয় দিবস কাপে বিসিবি একাদশের হয়ে এক ওভারে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন পেসার আল আমিন।

সৈয়দ মুশতাক আলী ট্রফির সেমি-ফাইনালে প্রথম তিন বলে উইকেট শিকার করে হ্যাটট্রিক পূর্ণ করে পরের বলেও উইকেট নেন তিনি। পঞ্চম বলে দেন এক রান। আর শেষ বলে আবারও উইকেট তুলে নেন মিঠুন।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে