,

ঝড় তুলেছে ‘মুন্না বদনাম হুয়া’

news-image

বিনোদন ডেস্ক : এক সময়ের সুপার হিট গান মুন্নি বদনাম হুয়ি, ডার্লিং তেরি লিয়ে। সালমান অভিনীত দাবাং সিনেমাতে এই গানের সঙ্গে কোমর দুলিয়েছিলেন মালাইকা। এবার সালমান খান হাজির হলেন নতুন গান নিয়ে। গানের নাম ‘মুন্না বদনাম হুয়া’।

‘দাবাং থ্রি’ সিনেমার এই গানটি প্রকাশ হয়েছে শনিবার। এখানে দেখা যাচ্ছে সালমান খানকে। ভক্তরাও ঝাঁপিয়ে পড়েছে গানটিতে। এক দিনেই কোটির মাইল ফলক ছুঁতে চলেছে গানটির ভিউ। এরই মধ্যে ৯০ লক্ষেরও বেশিবার দেখা হয়েছেন এই গানের ভিডিও।

প্রশংসায় ভাসছে সালমানের ‘দাবাং থ্রি’ সিনেমার ‘মুন্না বদনাম হুয়া’ গানটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনার ‘দাবাং থ্রি’ ছবিটি। এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখানো হচ্ছে এই পর্বে।

২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

‘দাবাং থ্রি’তে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। এই ছবিতে আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না। ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর