সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি ১০ কেজি ওজন কমালেন

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠে ফেরার আগ্রহে ১০ কেজি ওজন কমিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। নিয়ে ফেলেছেন শারীরিক ও মানসিক প্রস্তুতিও।

সামনে বঙ্গবন্ধু বিপিএল। তাই নিয়ম করে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমে নিবিড় সময় কাটাচ্ছেন মাশরাফি। বিপিএলে তিনি খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে। তাই নিজ উদ্যোগে শুরু করেছেন ফুল রানআপে বোলিং প্র্যাকটিস।

শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রায় ঘণ্টাদেড়েক ফুল রান আপে বোলিং করেছেন দেশের সেরা এই অধিনায়ক। তার কনফিডেন্স দেখে খুশি একসময়কার সতীর্থ ও বর্তমানে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সুমন বলেন, ‘মাশরাফি ১০ কেজি ওজন কমিয়েছে। দেখতেও অনেক সতেজ লাগে। দেখলেই বোঝা যায় যে, সে এখনও খেলতে আগ্রহী। চালচলনে স্পষ্ট, এখনও ভালো খেলার তাড়না রয়েছে তার মধ্যে। মাশরাফির মতো ক্রিকেটার যখন ফিটনেস নিয়ে এতো সিরিয়াস থাকে, তখন এটা আমাদের (নির্বাচক) জন্যও অনেক বড় সন্তুষ্টির বিষয়।’

ঢাকা প্রাটুনের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাকিব, তামিম, মুমিনুলদের ব্যাটিং কারিগর সালাউদ্দিন। কোচ বলেন, ‘কিছু দিন অনুশীলন করলেই নিজের সেরা রুপে ফিরতে পারবেন মাশরাফি। খেলার ব্যাপারে আশাবাদী, পুরোটা খেলবে বলেই তো তাকে নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় সে পুরোটা খেলবে, এবং ভালোভাবে খেলবে। ভালো পারফরম্যান্সও করবে।’

সাকিবের গুরু বলেন, ‘আসলে আমার চেয়ে মাশরাফি বেশি মোটিভেটেড। সে আজ থেকে অনুশীলন শুরু করেনি, অনেক দিন ধরেই পার্সোনালি ফিট হওয়ার জন্য কাজ করছে। কেউ হয়তো দেখেনি। শরীরের ওজন অনেক কমিয়েছে। আমার মনে হয় সে আমার চেয়ে কিংবা আমার টিমের চেয়ে ভালো করার জন্য বেশি মোটিভেটেড।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে