সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনা ও অরিজিৎ সিং ঢাকায় আসছেন

news-image

বিনোদন প্রতিবেদক : বিপিএলের সপ্তম আসরের পর্দা উঠবে আগামী ১১ ডিসেম্বর। তবে ম্যাচ শুরুর তিন দিন আগে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এ আয়োজনে অংশ নেবেন বলিউড তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও সংগীতশিল্পী অরিজিৎ সিং। পাশাপাশি বি-টাউনের তারকা সালমান খানেরও অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

মূলত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি তারকারা। সে ধারাবাহিকতায় বলিউড তারকারা এ আয়োজনে পারফর্ম করবেন। পাশাপাশি দেশীয় তারকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। এ তালিকায় আছেন জেমস, মমতাজসহ অনেক তারকা।

এবারের বিপিএল হবে নতুন আঙ্গিকে; ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামে। আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে উদ্বোধন অনুষ্ঠান। টুর্নামেন্টের বেশিরভাগ খেলা অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। মিরপুর ছাড়াও চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী এবং সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেও খেলা অনুষ্ঠিত হবে।

আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাওয়া সপ্তম আসরের পর্দা নামবে ১৭ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে