,

যৌন দৃশ্যের জন্য আটকে আছে সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ ও কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে মাসুদ পথিক নির্মাণ করেছেন ‘মায়া, দ্যা লস্ট মাদার’ চলচ্চিত্রটি। এটি এখন মুক্তির অপেক্ষায়। সম্প্রতি সেন্সর বোর্ডে জমা পড়ে এই সিনেমা। তবে একাধিক ‘যৌনদৃশ্যে’ ও ‘আপত্তিকর’ সংলাপে আপত্তি জানিয়ে চলচ্চিত্রটিকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড।

বৃহস্পতিবার ছবিটি দেখার পর সেন্সর বোর্ড জানিয়েছে একাধিক ‘যৌনদৃশ্য’ ও ‘আপত্তিকর’ সংলাপ কর্তন সাপেক্ষে ছবিটি সেন্সর ছাড়পত্র পেতে পারে।

এই বিষয়ে শুক্রবার সন্ধ্যায় নির্মাতা মাসুদ পথিক জাগো নিউজকে বলেন, ‘সেন্সর বোর্ড আমার সিনেমাটি দেখে প্রশংসা করেছে। তবে কয়েকটি দৃশ্য ও সংলাপ নিয়ে আপত্তি জানানো হয়েছে। আমরা সেন্সর বোর্ডকে সম্মান জানিয়ে সেগুলো সংশোধন করছি।

যে বিষয়গুলোকে আপত্তিকর বলা হয়েছে সেগুলো সংশোধন করে আগামীকাল শনিবার আবারও সেন্সর বোর্ডে জমা দিব ‘মায়া দ্য লস্ট মাদার’। আশাকরি শিগগিরই সিনেমাটি মুক্তির অনুমতি পাবে।’

সিনেমাটিতে অভিনয় করেছেন মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, দেবাশিষ কায়সার, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাতে গান করেছেন ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা ও মমতাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ‘মায়া দ্য লস্ট মাদার’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর